বেলতলায় মিলল কৃষকের গলাকাটা লাশ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৯:৫৩
অ- অ+

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় দুলাল ঘোষ নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহত দুলাল ঘোষ পাটকেলঘাটা থানাধীন ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে।

পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে (রাস্তার পাশে পুকুর পাড়ে) শনিবার সকালে কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দুলাল ঘোষের মাথা ও মুখম-ল থেতলানো ও গলাকাটা অবস্থায় দেখতে পান। ওই স্থানে এক বছর আগে একই গ্রামের নাটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুখম-ল ও মাথা থেতলানোর পর ধারালো কোন অস্ত্র দিয়ে গলা কেটে দুলালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কে বা করার তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি ওসি।

ঢাকাটাইমস/৪জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিকটকে ভুয়া তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকা
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা
প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি