কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণের ভিডিও ভাইরাল

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২০, ১১:১১
অ- অ+

কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ৪১ সেকেন্ডের ওই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সুশান্ত নন্দা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন যুবক ও যুবতী। আচমকা তাদের সামনে এসে এদিক-ওদিক ঘোরাঘুরি করতে লাগল ছোট্ট একটি কাঠবিড়ালি। তারপর যুবকটির হাতে পানির বোতল দেখে প্রায় হাতজোড় করে ভিক্ষা করার মতো পানি চাইতে লাগল। প্রথমে যুবকটি বিষয়টি বুঝতে না পারলে বারবার কাঠবিড়ালিকে অনুনয় করতে দেখে পানির বোতলের ছিপি খুলে দেন। আর কাঠবিড়ালিটা সোজা দুইপায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বোতলটি দুই হাতে জড়িয়ে ধরে মুখ ঠেকিয়ে পানি খেতে থাকে। তারপর তৃষ্ণা মিটিয়ে ফিরে যায়। ভিডিওটি পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, কাঠবিড়ালিটা পানি চাইছে।

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। মন্তব্যও করেছেন অনেকে। যাদের মধ্যে রয়েছেন বলিউডের একজন প্রযোজক নীল মাধব পাণ্ডাও। এই ভিডিওটি তাঁর হৃদয় চূর্ণ করে দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। অনেক আবার এই বিষয়ে কাঠবিড়ালির মানুষের সঙ্গে বন্ধুত্ব করার সহজ একটা প্রবণতা আছে বলেও উল্লেখ করেছেন।

দেখুন সেই ভিডিও:

(ঢাকাটাইমস/১৮জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা