সীমান্ত খুলছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ০৮:৫৬| আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৯:০০
অ- অ+

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাইরাইনের সঙ্গে থাকা স্থল সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। চারমাস ধরে বন্ধ থাকার পর অর্থনীতির গতি স্বাভাবিক করতে এসব সীমান্ত খুলে দেয়া হচ্ছে। খবর আরব নিউজের।

সৌদি কাস্টমসের এক বিবৃতিতে বলা হয়েছে, মালবাহী বাণিজ্যিক ট্রাকগুলো সৌদিতে প্রবেশ করতে পারবে।

করোনাভাইরাস রুখতে গত ৭ মার্চ এসব সীমান্ত বন্ধ বা সীমিত করা হয়। বিমানবন্দরে যাত্রীদের তল্লাশির জন্য বিশেষ ধরনের কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি শুল্ক বিভাগ। আন্তর্জাতিক বিমান চালু হলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরও নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে সৌদি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৬ জনের এবং মৃত্যু হয়েছে ২৯৮৪ জনের। করোনা সংক্রমণ রোধ করতে কড়া বিধিনিষেধের মধ্যে অত্যন্ত সীমিত আকারে পালিত হয়েছে এবারের হজ।

ঢাকা টাইমস/০৫আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি
৫ দিনেও খোঁজ নেই বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মীর্জা আদনানের, উদ্বিগ্ন পরিবার
Semiconductors: A New Economic Opportunity, A New Prospect for Bangladesh
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা