আত্রাইয়ে দুই মাদককারবারির কারাদণ্ড

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ২২:০৪
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয়ের অভিযোগে দুই মাদককারবারিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জয়সাড়া গ্রামের লালন ও বিপ্রবোয়ালিয়া গ্রামের সজিত শাহ্।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদে বিপ্রবোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদককারবারিকে গাঁজা বিক্রয়কালে গাঁজাসহ আটক করে। পরে ইউএনও ছানাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে দুইজনের পাঁচশ টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সোমবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২