পেটে সন্তান নিয়েই শুটিংয়ে কারিনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১১:৫৮
অ- অ+

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। কয়েকদিন আগে এই খুশির খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত-সমর্থকদের জানান নায়িকার স্বামী অভিনেতা সাইফ আলী খান। কারিনার বেবি বাম্পের একটি ছবিও তিনি শেয়ার করেন।

তবে পেটে সন্তান আছে বলে বসে থাকার পাত্রী নন কারিনা। এই অবস্থায়ই তিনি যোগ দিতে চলেছেন শুটিংয়ে। ভারতে করোনা হানা দেয়ার আগে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিটির শুটিং করছিলেন নায়িকা। সেই ছবির কাজ অনেকটাই বাকি।

এদিকে, পেট ক্রমশ বড় হচ্ছে কারিনার। তাই এই ছবির নির্মাতারা ঠিক করেছেন, কারিনার বেবি বাম্প ভিএফএক্সের সাহায্যে ক্যামোফ্লাজ করা হবে। অতিমারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ‘লাল সিং চড্ডা’র কাজ। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবির টিমে যোগ দেবেন কারিনাও। আরও প্রায় ১০০ দিনের শুট বাকি এই ছবির।

এর আগে প্রথম সন্তান তৈমুর আলি খান জন্ম নেয়ার আগেও কাজে বিরতি রাখেননি কারিনা। সে সময় তিনি করেছিলেন চার নারীর গল্প নিয়ে নির্মিত ‘বীরে দি ওয়েডিং’ ছবির শুটিং। ২০১২ সালে সাইফের সঙ্গে বিয়ে পর কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় ২০১৬ সালে।

ঢাকাটাইমস/২৬আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬.৬৬ বিলিয়ন ডলার
ইরানে সেতুসহ আবাসিক এলাকায় রাতভর হামলা, নিহত ৯
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা