ভালুকায় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আহত

ভালুকা (মময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২
অ- অ+

ভালুকায় স্বেচ্ছাসেবকদল নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

বিরুনীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সেলিম মন্ডল তার কেনা জমিতে চাষকৃত মাছের খামারে কাজের লোকদের নিয়ে কাজ করছিলেন।

পরে স্থানীয় আব্দুল লতিফ ফকির, মর্জিনা খাতুন, সাদ্দাম হোসেন, মিরাজুল, আব্দুর রউফ ও বাদল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে সেলিম মন্ডলের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় লাঠি ও রডের আঘাতে আহত হয়ে সেলিম মন্ডল গুরুতর আহত হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ‘কঠিন’ ও দুর্ভোগ নিয়ে ক্ষোভ, নেপথ্যে যেসব কারণ
মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার করেছে সিটিটিসি
লঘুচাপ শক্তিশালী হওয়ার আভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা