ন্যাটোর প্রস্তাবে রাজি তুরস্ক, গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২০, ১০:০৩
অ- অ+

পূর্ব ভূমধ্যসাগরে সামরিক সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি হলো তুরস্ক ও গ্রিস। দুইটি দেশই ন্যাটোর সদস্য। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অনেক দূর গড়িয়েছে। তুরস্ক গ্রিসের তেল ও গ্যাস উত্তোলন বন্ধ করতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়েছিল। প্রস্তুত রেখেছিল বিমানবাহিনীকেও। গ্রিসওসমরসম্ভার সাজাচ্ছিল। চিন্তা বাড়ছিল গোটা বিশ্বের। এই অবস্থায় ন্যাটোর মহাসচিব স্টল্টেনব্যার্গ জানিয়েছেন, গ্রিস ও তুরস্ক বিরোধ মেটাতে একটি ‘মেকানিজম’ তৈরিতে রাজি হয়েছে। এর ফলে সামরিক সংঘাত এড়ানো যাবে।

ন্যাটো জানিয়েছে, কোনো বিরোধ দেখা দিলে দুই দেশের প্রতিনিধি সঙ্গে সঙ্গে হটলাইনে কথা বলবেন, এমন সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বিরোধ আর সামরিক সংঘাতের দিকে এগোবে না।

স্টল্টেনব্যার্গ বিবৃতি দিয়ে জানিয়োছেন, ‘এই সেফটি মেকানিজম কূটনৈতিক স্তরে বিরোধ মেটানোর জায়গা তৈরি করবে। পরে এই মেকানিজমকে আরো উন্নত করা হবে।’

দুই দেশের মধ্যে এই মেকানিজম তৈরির কাজ সহজ ছিল না। কারণ, গ্রিস দীর্ঘদিন ধরে তুরস্কের সঙ্গে কথা বলতেই রাজি ছিল না। তুরস্ক অবশ্য বারবার আলোচনায় বসার কথা বলেছিল। সেই জায়গা থেকে দুই পক্ষকে নিয়ে এই মেকানিজম তৈরি করা ন্যাটোর পক্ষে সহজ হয়নি। তবে শেষ পর্যন্ত দুই দেশই রাজি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটা প্রথম ধাপ মাত্র। দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে আরো পদক্ষেপ নেয়া দরকার।

ঢাকা টাইমস/০৩অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত ১০
রিহ্যাবে বহু অনিয়ম, এজিএমসহ বিরোধপূর্ণ কার্যক্রম স্থগিতের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের
দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর নির্দেশ
জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা