আসামি ধরতে গিয়ে হামলায় আহত দুই পুলিশ সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ২২:১৭| আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:২৯
অ- অ+

আসামি ধরতে গিয়ে স্বজন ও এলাকাবাসীর হামলায় আহত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মেহেদী হাসান ও কনস্টেবল মিঠুন। আহতরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, স্থানীয় একটি দৈনিক পত্রিকায় আইপিল জুয়া সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জের ধরে সকালে ওই পত্রিকার সাংবাদিক নাজমুল নিশানকে মারধর করা হয় এবং আইডি কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই পত্রিকার সম্পাদক জেহাদুল ইসলাম ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। বিকালে ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় স্বজনরা। হামলাকারীরা উপ-পরিদর্শক মেহেদী ও কনস্টেবল মিঠুনকে মারধর করে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামি আল-আমিনসহ তিনজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4