সন্ধ্যায় জনতার মুখোমুখি হচ্ছেন মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০৯:২২
অ- অ+

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় নগরবাসীর মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (বিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীর কথা শুনবেন এবং তাদের প্রয়োজন, মতামত মাথায় রেখেই নগরের উন্নয়ন করবেন এমন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই লাইভে আসছেন ঢাকা উত্তরের মেয়র।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টা ফেসবুক লাইভে থাকবেন আতিকুল। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

#জনতার_মুখোমুখি_নগরসেবক এই হ্যাশট্যাগ অনুসরণ করে নগরবাসী মেয়রের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। লাইভে নগরের বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, নগরের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে সরাসরি কথা বলবেন মেয়র।

নগর পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জনতার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছিলেন আতিকুল ইসলাম। এ কর্মসূচির লক্ষ্য একটাই- সবাই মিলে গড়ব সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা-যোগ করেছিলেন আতিকুল।

লাইভে প্রশ্ন, মন্তব্য এবং মতামত দেয়া ছাড়াও নগরবাসী আগেও তাদের প্রশ্ন করে রাখতে পারবেন ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেইজ এবং মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ এ কর্মসূচি সংক্রান্ত পোস্টে।

কমেন্ট বক্সে #জনতার_মুখোমুখি_নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে হবে।

এক ঘণ্টার লাইভ অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসিকে ঘিরে তার বিভিন্ন পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন। দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন এবং শেষাংশে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

ঢাকাটাইমস/১ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4