বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুক্রবারের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:০৮
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) দিনের দুইটি ম্যাচেরই সময় এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। এটি শুরু হবে দুপুর বারোটায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়। এটি শুরু হবে বিকাল পাঁচটায়। প্রতিটি ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে টস।

এইদিন প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলা জাতীয় ফুটবল দল। মূলত এই কারণেই ওইদিনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওইদিন রাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ রয়েছে। সে কারণে ম্যাচের সূচিতে বদল আনা হয়েছে।’

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা