বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইওর শ্রদ্ধা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:৫২
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

গত ১৪ জানুয়ারি শ্রদ্ধা বিনিময়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সদ্যবিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।

পরে তারা সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন
চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার
১৮ মার্চ কি ‘সাধারণ ছুটি’ ঘোষণা হবে?
রিজার্ভ আরও বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা