টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:৩০
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে জাকির হোসেন (৬০) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে মরকুন পশ্চিমপাড়া এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত জাকির বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।

পুলিশ বলছে, দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পারে স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটা, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত জাকির ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিফ মাহমুদকে ঘিরে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে অবস্থান বদল দুদকের
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই
গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু
৩৮ লাখ টাকা নিয়ে কর নথি বদলের অভিযোগ, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা