ভাষা দিবসে ঢাকায় আলনূরের বাংলা হস্তলিপি প্রতিযোগিতা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৭
অ- অ+

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ ফেব্রুয়ারি রবিবার বাদ জোহর ঢাকাস্থ আলনূর এডুকেশন কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মাদ্রাসাতুল মাআরেফ ঢাকার পরিচালক ও আলনুর কালচারাল সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মাআরেফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ।

মাওলানা সাইফুল ইসলাম মাআরেফী বলেন, আল-নূর কালচারাল সেন্টার পরিচালিত মাদরাসাতুল মাআরেফে শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষ থেকেই মাতৃভাষা চর্চা ও বাংলা হস্তলিপির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজনের উদ্দেশ্য- কোমলমতি শিক্ষার্থীদের ভাষা আন্দোলন সম্পর্কে ধারণা দেয়া, ভাষা শহীদদের আত্মত্যাগ ও ভাষা সৈনিকদের অবদান সম্পর্কে তাদের জানানো এবং বাংলা ভাষা সম্পর্কে আমাদের করণীয় ও দায়িত্ববোধ তাদের সচেতন করা।

চলতি বছর ছোট পরিসরে হলেও ভবিষ্যতে আল নূর বাংলাদেশ শাখার মাতৃভাষা দিবস কেন্দ্রিক এই আয়োজন আরও ব্যাপক ও প্রাণবন্ত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট
সারদা থেকে পালানো সেই ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা