বড়লেখায় গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় ২১০ গ্রাম গাঁজাসহ সোনাহর আলী নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের নিজ বাড়িতে অবস্থিত মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন খবরে সোনাহর আলীর নিজ বাড়িতে অবস্থিত তার মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ২১০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি একজন কুখ্যাত মাদককারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও বিচারাধীন রয়েছে। এবারও গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা করা হয়েছে।

বড়লেখা থানার উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার দাস জানান, গ্রেপ্তার সোনাহর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় সে বর্তমানে জামিনে আছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩