ঘরের ভেতর শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১২:৪৩| আপডেট : ০১ মার্চ ২০২১, ১৫:৫৫
অ- অ+

মাদ্রাসা শিক্ষক ইসমাইল হোসেন সুজনের (৩২) হাত-বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের ভাড়া বাসা থেকে সোমবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজন সদর উপজেলার বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।

গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না।

পুলিশের ধারণা, সুজনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।

(ঢাকাটাইমস/১মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামাই গ্রেপ্তার নিয়ে যা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট
জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন 
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি