ভারতে পালিয়ে আসা পুলিশদের ফেরত চেয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৯:২৭
অ- অ+

মিয়ানমার থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় চাওয়া পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে দেশটি। শনিবার ভারতের উত্তরপূর্বের এক পুলিশ সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের নির্দেশ পালন করবে না বলে আট পুলিশ সদস্য তাদের পরিবারপরিজন নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আসেন। ভারত সরকারের কাছে তারা আশ্রয় প্রার্থনা করেন।

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। অভ্যুত্থানের পর থেকে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করে আসছেন হাজারো মানুষ। দিন দিন সহিংস হয়ে উঠছে জান্তা। জাতিসংঘের তথ্যানসুারে এখন পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে পঞ্চাশের অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

ভারতের সীমান্তবর্তী রাজ্য মিজোরামের চাম্পাই জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনি মিয়ানমারের ফালাম জেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আট পুলিশ সদস্যকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়। ডেপুটি কমিশনার মারিয়া সি টি জুয়ালি বলেন, এ বিষয়ে নয়াদিল্লি থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক বক্তব্য পায়নি রয়টার্স।

রয়টার্স মিয়ানমারের ওই চিঠির একটি কপি পাওয়ার পর পর্যালোচনা করে দেখেছে। সেখানে মিয়ানমার কৃর্তপক্ষ আট পুলিশের সীমান্ত অতিক্রম করার তথ্য পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। চারজনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সংখ্যালঘু খ্রিষ্টান চীন জাতিগোষ্ঠীর লোকজন ছাড়াও অনেক রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু পুলিশ কর্মকর্তাদের ভারতে চলে আসা ও আশ্রয়প্রার্থী হওয়ার ঘটনা এই প্রথম।

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা