ডিএমপির ১১ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২১, ২০:২৫
অ- অ+
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি, পদায়ন ও অতিরিক্ত দায়িত্বে দেয়া হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পিএমও দক্ষিণ) টুটুল চক্রবর্তীকে বদলি করা হয়েছে ডিএমপির (সদরদপ্তর ও প্রশাসন) উপ-পুলিশ কমিশনার্ পদে।

ডিএমপির (উত্তরা বিভাগ) উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর বিভাগ) মো. জসীম উদ্দীন মোল্লাকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) মো. আ. আহাদকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) মুহাম্মদ আশরাফ হোসেনকে ওয়ারী বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (সচিবালয় নিরাপত্তা) মোহাম্মদ মোর্শেদ আলমকে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-১) অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট) (উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) খোন্দকার নজমুল হাসানকে উপ-কমিশনারের (পিএমও-দক্ষিণ) অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) সিটিটিসি, আব্দুল মান্নানকে উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন) সিটিটিসি, এর অতিরিক্ত দায়িত্বে দেয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে উপ-পুলিশ কমিশনারের (প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
আইনমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা