চুয়াডাঙ্গায় বিপুলসংখ্যক নকল প্রসাধনী জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০০
অ- অ+

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে বিপুলসংখ্যক নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে বাগানপাড়ার একটি দোতালা বসতবাড়ি থেকে নামিদামি ব্র্যান্ডেরএসব নকল প্রসাধনী দ্রব্য জব্দ করা হয়।

পরে ওই বাড়ির গুদামটি সিলগালা করা হয়। এছাড়া নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিক গোলাম মোস্তফাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান থেকে জানা গেছে, শহরের বাগানপাড়ায় পুলিশ সদস্য মবিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন থেকে ভাড়া থাকেন গোলাম মোস্তফা (৩৮)। তিনি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের রিকাত আলীর ছেলে। ওই ভাড়া বাড়িতে নকল প্রসাধনী মজুদ করে ব্যবসা করে আসছেন তিনি।

দুপুরে গোপন সংবাদে চুয়াডাঙ্গা বড় বাজারের মুন সুপার মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠান অভি-অনিক এন্টারপ্রাইজে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যেরভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির গুদাম থেকে জব্দ করা হয় বিপুলসংখ্যক নকল প্রসাধনী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাবিবুর রহমান জানান, নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ র‌্যাব- ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মিলন মিয়া।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে, খেলা কখন
গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি
নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা