সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্টের’ দায়িত্ব নিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের (আর্মার্ড কোর) ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সামরিক ঐতিহ্য ও রীতি মেনে বগুড়ায় অবস্থিত মাঝিরা সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লে. বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাপ্রধানের অভিষেক হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাঁজোয়া কোরের কর্মকর্তা ও সাঁজোয়া ইউনিটের প্রতিনিধিরা এবং বগুড়া এরিয়ার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন এবং সাঁজোয়া কোরের চৌকষ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসাবে সেনাবাহিনী প্রধান ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী সাঁজোয়া কোরের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সাঁজোয়া কোরের বীর শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া চিরন্তন’ এ পুস্পস্তবক অর্পণ করেন এবং আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল এর ঐতিহ্যবাহী সাঁজোয়া জাদুঘর পরিদর্শন করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ৪১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন। পাশাপাশি সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এসময় জেনারেল শফিউদ্দিন আহমেদ সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্বরণ করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে: উপদেষ্টা জাহেদ উর রহমান
সিলেটে এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা