মানিকগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৭
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- পান্নু মোল্লা, মো. সেলিম মিয়া ওরুফে সিলন, মো. জুয়েল রানা ও নিতাই কুমার সাহা।

মো. নজরুল ইসলাম জানান, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রবিবার পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আধা কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গাজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ে সহযোগী মো. সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভাণ্ডারীপাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়।

মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
গোয়ালন্দের সাবেক ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা