বাড়িতে ছিলেন না, তালাক হয়নি দাবি পরীমণির প্রথম স্বামীর

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮
অ- অ+

'আইনি নোটিশ সম্পর্কে কিছুই জানি না। বিগত তিনদিন যাবত কুয়াকাটায় ছিলাম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাড়িতে এসে বিভিন্ন সংবাদে আমি বিষয়টি জানতে পারি। তার (পরীমণি) বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাছাড়া কে বা কারা কোন উদ্দেশ্যে উকিল নোটিশ দিয়েছেন তা আমি জানি না।' পরীমণিকে উকিল নোটিশ প্রসঙ্গে এভাবেই বললেন প্রথম স্বামী ফেরদৌস কবীর সৌরভ।

প্রথম স্বামীকে তালাক না দিয়ে বিয়ের অভিযোগে পরীমণি ও শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেরদৌস কবীর সৌরভ বলেন, আমি যদি আইনি প্রক্রিয়ায় যেতাম তাহলে যশোর থেকেই নোটিশ পাঠাতাম। কুমিল্লা থেকে কেন? তালাক হয়েছে কিনা জানতে চাইলে ফেরদৌস কবীর সৌরভ বলেন, আমি তাকে দিইনি বা তালাকের কোনো কাগজ আমার কাছে আসেনি।

নোটিশে বলা হয়েছে, আপনি (পরীমণি) ২০১২ সালের ২৮ এপ্রিল ১ লাখ টাকা দেনমোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত ২২ জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি, আপনি সন্তানসম্ভবা।

আপনি বলেছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে। আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি।

নোটিশে আরও বলা হয়েছে, প্রচলিত আইন ও ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী সাত দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দেবেন। অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমা করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর গত ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমণি ও রাজের। যেখানে ১০১ টাকায় কাবিন করা হয়।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4