পাকিস্তানি কোনো নারীর প্রথম গ্র্যামি জয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২২, ১১:৩০
অ- অ+

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল গ্র্যামি পুরস্কারের ৬৪তম আসর। সেখানে প্রথম কোনো পাকিস্তানি নারী হিসেবে সংগীতের সম্মানজনক এই পুরস্কার জিতেছেন আরুজ আফতাব। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স’ ক্যাটাগরিতে গ্র্যামি জিতলেন তিনি।

পাকিস্তানের এই সুরকার বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা। তার জয়ে গর্ববোধ করছে এশীয় দেশগুলো।

নিজের অনুভূতি জানাতে গিয়ে আরুজ বলেন, ‘আমার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক, সবাইকে ধন্যবাদ, যারা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যারা শুনেছেন তাদেরও ধন্যবাদ।’

আরুজের মা-বাবা পাকিস্তানি। তার জন্ম হয় সৌদি আরবে। এরপর বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুলবঅফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। তারপর ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’। আপাতত তিনি নিউ ইয়র্কে থাকেন। সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে মঞ্চ কাঁপিয়েছেন।

পাকিস্তানি নায়িকা মাহিরা খান সোশ্যাল মিডিয়ায় আরুজের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘খুব খুব গর্বিত। আরও জ্বলজ্বল করো তুমি ক্রেজি স্টার।’ ৩৭ বছরের এই কন্যের জয়ে খুশি পাকিস্তানের গোটা বিনোদন দুনিয়া।

তবে শুধু ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স’ ক্যাটাগরি নয়, একইসঙ্গে আরুজ এবছর ‘বেস্ট নিউ আর্টিস্ট’ ক্যাটাগরির জন্যও মনোনয়ন পেয়েছিলেন। যদিও এই বিভাগে পুরস্কার জিতেছেন অলিভিয়া রোডরিগো।

ঢাকাটাইমস/৪ এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ 
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা