পাইকারি কেন্দ্র মৌলভিবাজারও সয়াবিন তেলশূন্য

কৌশিক রায়, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২২, ১৮:৪০| আপডেট : ০৮ মে ২০২২, ১৯:০৯
অ- অ+
মৌলভিবাজারের দোকানের তাকে তাকে সাজানো রাইসব্রান ওয়েল, সানফ্লাওয়ার ওয়েল ও সরিষার তেল। নেই সয়াবিন। ছবিটি সকালে রবিবার তোলা।

পুরান ঢাকার মৌলভিবাজার থেকে প্রতিদিন হাজার হাজার লিটার সয়াবিন তেল সরবরাহ হয়ে থাকে রাজধানীজুড়ে। কিন্তু এই বাজারেও তেলের সংকট দেখা গেছে।

পাইকারি ও খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে সয়াবিন তেল সংকটের জন্য দায়ী মিল মালিকেরা। তেলের দাম বাড়ানোই তাদের লক্ষ্য। কিন্তু দাম বাড়ানো হলেও এখনও বাজারে তেল সরবরাহ করেননি তারা।

খুচরা বিক্রেতাদের অভিযোগ পাইকারি ব্যবসায়িরা দাম বাড়াতে মজুত করেন। আর পাইকারী ব্যবসায়িদের অভিযোগ আমদানিকারকরা দাম বাড়াতে সরবরাহ বন্ধ রাখেন।

রবিবার রাজধানীর মৌলভিবাজার ঘুরে দেখা গেছে, কোন দোকানে সয়াবিন তেল নেই। মাঝেমধ্যে সয়াবিনের খোঁজে ক্রেতা এলেও তাদের ঘুরে ঘুরেই সময় পার করতে হচ্ছে। কোনো দোকানেই মিলছে না তেল। অধিকাংশ দোকানে অন্যান্য ভোজ্যতেল থাকলেও সেগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে না। ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন না এসব তেলের প্রতি।

বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন দামের রাইসব্রান তেল বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে। যা নতুন দামের সয়াবিন তেলের থেকেও কম দাম। তবুও ক্রেতাদের এই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুসারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮০ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়। এই নতুন দাম নির্ধারন হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বাজারে ভোক্তা পর্যায়ে বড় ধরনে একটি সংকট তৈরি হয়। তখন থেকেই ভোক্তাদের অভিযোগ ছিল দাম বাড়াতে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

ভোক্তাদের অভিযোগের বিষয়ে জানতে মৌলভিবাজারের পাইকারি বিক্রেতা ইমরোজ এন্টারপ্রাইজের মো. হারুন মিয়ার সঙ্গে কথা হয় ঢাকাটাইমসের। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বন্ধের মধ্যে। এর পর পুরাতন দামের যা তেল ছিল সব ঈদের সময় শেষ হয়ে গেছে। এখনও নতুন দামের তেল বাজারে আসে নাই। যার ফলে বাজারে এখনও তেলের সংকট রয়েছে।

তিনি বলেন, এতদিন ব্যাংক বন্ধ থাকায় নতুন গ্রেডের তেলে কেউ পে-অর্ডার দিতে পারে নাই। আজ থেকে অলরেডি পে অর্ডার করবে। তারপর কাল অথবা পরশু থেকে নতুন তেল বাজারে আসতে শুরু করবে। তারপর তেলের বাজার স্বাভাবিক হবে। তবে এলাকা ভিত্তিক আরও কয়েকদিন তেলের সংকট কাটতে আরও কয়েকদিন সময় লাগবে।

হারুন মিয়া বলেন, নতুন মাল কখনও বাকিতে দেয় না। সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে তেলের সংকট কেটে যাবে।

সয়াবিন সংকটের মধ্যে বাজারে বিকল্প তেলের চাহিদা বেড়েছে কিনা এমন প্রশ্নে জবাবে হারুন মিয়া বলেন, মানুষ সয়াবিনের বিকল্প কিছু ভাবতেই পারছে না। কোনো তেলের চাহিদা বাড়ে নাই।

তিনি বলেন, বাঙালির পছন্দ সাদা তেল। রাইসব্রানের তেল লাল। তাই এই তেল খাওয়ার কথা মাথাও আনতে পারে না মানুষ। সরিষার তেলও খুব একটা খেতে চায় না। কিন্তু এই সংকটের মধ্যে হাতে গোনা কিছু মানুষ সরিষার তেল খেয়েছে। এছাড়া সূর্যমূখী তেলের প্রচুর দাম এত টাকা দিয়ে কেউ এই তেল কেনে না।

সয়াবিনের খোঁজে আসা এক ক্রেতা বলেন, সয়াবিন তেলে খাবার যেমন সুস্বাদু হয় রাইচ ব্রানের তেলে তা হয় না। এই তেলে ভাঁজা পোড়া কিছু হয় না। এমন কি পিঁঠা ভাজতে গেলেও ভেঙ্গে যায়।

আরেক এক ক্রেতা বলেন, শুনেছি রাইসব্রান তেল খেলে ক্যন্সার হয়। তাছাড়া সয়াবিন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে।

সানফ্লাওয়ার তেলের ইম্পোর্টার হাজী মতিন এ্যান্ড সন্সের এক কর্মচারীরা বলেন, নতুন রেটের সয়াবিন তেল এখনও বাজারে আসে নাই। পুরানত যে মাল ছিল সেগুলো তো অনেক আগেই শেষ। এখন কবে নাগাদ তেল দিবে এটা আমরাও বলতে পারি না। ফ্যক্টারি থেকে তেল দিলেই আমরা বাজারে ছাড়তে পারবো। তারপর সংকট কেটে যাবে। আশা করি খুব শিঘ্রই নতুন তেল বাজারে ঢুকবে।

তিনি বলেন, এই মার্কেটে যারা তেলের ব্যবসা করেন তারা তেলের অভাবে এখনও দোকানই খোলে নাই। তেল নাই দোকান খুলে কী করবে। বাজারেও আসে না। এসেই কি করবে, যে বাজার ব্যবসা বাণিজ্য নাই। মাল নাই। দোকান খুললেই খরচ। খালি লোকসান।

সয়াবিন তেলের সংকটের মধ্যে বাজারে বিকল্প তেলের চাহিদা বেড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাঙ্গালিরা সয়াবিন বাদে কোন কিছুই চেনে না। অথচ দেখেন পুরাতন রেটের রাইসব্রানের তেল বাজারে অনেক। নতুন দামের সয়াবিনের যে দাম তার থেকে রাইসব্রানের পুরাতন তেলের দাম কম তবুও মানুষ এই তেল কিনছে না। সবাই সয়াবিনের খোঁজ করছেন। বাজারে বর্তমানে রাইসব্রানের পুরাতন রেটের ৫ লিটারের তেলের বোতলের দাম ৯১০ টাকা আর নতুন দামের সয়াবিনের ৫ লিটারের তেলের বোতলের দাম ৯৮৫ টাকা। যদিও রাইসব্রানের নতুন তেলের দাম আরও বেশি। কিন্তু যেহেতু পুরাতন তেল রয়েছে সেহেতু দাম কম হলেও কেউই কিনছেন না।

(ঢাকাটাইমস/০৮মে/কেআর/আরকেএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা