পল্লীকবির বিখ্যাত কাব্যগ্রন্থ নিয়ে সিনেমা হচ্ছে, নির্মাণে কে?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১
অ- অ+

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল পল্লীকবি জসীম উদদীন বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’। ১৯৩৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়। ওই কাব্যগ্রন্থের প্রধান চরিত্র মুসলমান চাষির ছেলে সোজন ও নমুর মেয়ে দুলী। তার সঙ্গে আছে বিগত জমিদারি আমলের সামন্ততান্ত্রিক নিষ্ঠুরতার চালচিত্র।

সেই চাষির ছেলে সোজনের সঙ্গে নমুর মেয়ে দুলীর প্রেমকাহিনি এবং তৎকালীন জমিদারদের নিষ্ঠুরতার ঘটনা এবার উঠতে চলেছে রুপালি পর্দায়। অর্থাৎ, জসীম উদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে একই নামে নির্মিত হতে চলেছে সিনেমা। সেটি নির্মাণ করবেন পরিচালক তানভীর মোকাম্মল।

একুশে পদকপ্রাপ্ত এ নির্মাতা নিজেই ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তানভীর বলেন, ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার চিত্রনাট্যও তার করা। এরই মধ্যে এ অংশের কাজ শেষ করেছেন তিনি। বর্তমানে সিনেমার অভিনয়শিল্পী ও লোকেশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান নির্মাতা।

‘সোজন বাদিয়ার ঘাট' নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মসের ব্যানারে। সহ-প্রযোজনা করবেন হাসনা জসীম উদদীন মওদুদ। চিত্রগ্রহণ করবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ।

সিনেমাটি সম্পাদনা করবেন মহাদেব শী। আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। সিনেমাটির সহকারী পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেরপুর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২
হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি
রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণীর ৪ দিনের রিমান্ড