এসএসসি পরীক্ষা: যানজট হতে পারে, পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার্থীদের রওনা দেয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০১
অ- অ+

সারাদেশে চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় শুরুর নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে রাজধানী‌তে গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফ‌লে অধিকাংশ সড়‌কেই ঘণ্টার পর ঘণ্টা যানজট লে‌গে থাক‌ছে। সেই স‌ঙ্গে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে শিক্ষা মন্ত্রণালয়। তাই যানজ‌টে পরীক্ষা কে‌ন্দ্রে পৌঁছা‌তে শি‌ডিউল বিপর্যয় যা‌তে না ঘ‌টে সে‌দি‌কে লক্ষ‌্য রে‌খে পর্যাপ্ত সময় হা‌তে রে‌খে দ্রুত কে‌ন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে।

গতকাল বুধবার রাজধানীতে বিভিন্ন সড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কে‌ন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।

মুনিবুর রহমান বলেন, ‘কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’

যানজট এড়াতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বছর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর সচিবালয়ে এসএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সেটি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় টানা ছুটি, কিন্তু সবাই পাবেন না—জেনে নিন কারা ছুটিতে থাকবেন
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল, কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী