দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ১৩:৪৩| আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৫:৩৫
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রোশন আলী মাষ্টার।

রবিবার সন্ধ্যায় উপজেলার ভানী ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানসহ দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিনসহ অনেকে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা