রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ২০ আগস্ট, যেভাবে হবে ভোটগ্রহণ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হিসেবে থাকছেন ৩৪৯ জন সংসদ সদস্য।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দেবেন। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের নির্ধারিত সময় রয়েছে। তবে তিনি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ আগস্ট বলে উল্লেখ করেন।
বিএনপির প্রার্থী চূড়ান্তের বিষয়ে তিনি বলেন, দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়ে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন।
বিরোধী দল থেকেও একজন প্রার্থী দেওয়ার কথা জানিয়ে চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।
তিনি আরও বলেন, ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দেওয়ার পর ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































