বিএনপি লাঠি মিছিল করলে, আমরা তসবি নিয়ে মাঠে নামব না: মীর্জা আজম

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২২, ২০:০৫| আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২০:০৯
অ- অ+

আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, ভবিষ্যতে আর কোনোদিন লাঠি মিছিল করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা লাঠি নিয়ে বের হলে, আমরা কিন্তু তসবি নিয়ে মাঠে নামবো না। আপনাদের লাঠির জবাব আমরা লাঠি দিয়েই দেবো, তখন কিন্তু পালাবার কোনো পথ পাবেন না।

বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মীর্জা আজম আরো বলেন, ‘আওয়ামী লীগকে পরাস্ত করে এমন কোন রাজনৈতিক দল, এমন কোনো শক্তি বাংলাদেশে নেই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকে। আওয়ামী লীগ বটগাছের মতো দাঁড়িয়ে দেশের মানুষকে ছায়া দিচ্ছে। অথচ খুনি জিয়ার ছেলে, পাকিস্তানের দালাল তারেক লন্ডনে বসে বাংলাদেশ ধ্বংসের নীল নকশা তৈরি করছে।’

ঘিওর উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলন শুরু হয়। দীর্ঘ ৮ বছর পর ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, সুদেব সাহা প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকালে দ্বিতীয় অধিবেশনে আব্দুল আলিম মিন্টু সভাপতি ও হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা