মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:২৩
অ- অ+

মৌলভীবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসানের সভাপতিত্বে কনফারেন্সে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এএসএম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার প্রমুখ উপস্থিত ছিলেন।

মহান বিজয়ের মাস ডিসেম্বরে কনফারেন্সের শুরুতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার।

তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনক্রমে স্বাগত বক্তব্যে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ও বিভিন্ন থানার মূলতবি পরোয়ানার বিবরণী এবং কনফারেন্সের আলোচ্যসূচি তুলে ধরেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা