সালমান খানের সঙ্গে বিয়ের প্রস্তাব যে কারণে ফিরিয়েছিলেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৩, ১২:১৩
অ- অ+

ক্যারিয়ার শুরুতেই সালমান খানের সঙ্গে কাজের সুযোগ এসেছিল জুহি চাওলার হাতে। তবে নানা কারণে তা হয়ে ওঠেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহিকে তা নিয়ে প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, সালমানের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেও জবাব চাওয়া হয় তার কাছে।

একটি পুরনো ভিডিও গত মাসে হঠাৎই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভাইজানকে বলতে শোনা যায়, তিনি জুহির বাবার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ৯০-এর দশকের ওই ভিডিওতে সালমান জানান, তাকে প্রত্যাখ্যান করে দেন জুহির বাবা।

এর কারণ প্রসঙ্গে অভিনেতার জবাব ছিল, ‘বিলে ফিট করেনি’। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি।

সালমানের সেই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, ‘সে সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি এবং তখনও সালমান খান সালমান খান হয়ে ওঠেননি। সে সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সে সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে, আমির খানকেও নয়। কিন্তু কোনো কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।’

‘কিন্তু আজ অবধি দেখা হলে এটা মনে করিয়ে দেয়ার কোনো সুষোগ ও ছাড়ে না। বলতে থাকে, ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি’। আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। দিওয়ানা মাস্তানায় ওর কেমিও ছিল।’

দিওয়ানা মাস্তানা সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সালমান ও জুহি। পুরনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলেন এবং যোগ করেন, ‘আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, ‘তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না!’

কিন্তু সালমানকে বিয়ে করতে রাজি হননি জুহি। প্রত্যাখ্যানের কারণ জানতে চাওয়া হলে সালমান বলেছিলেন, ‘আমার ধারণা বিলটি মানানসই ছিল না।’

অভিনয়ের ক্ষেত্রে জুহি চাওলাকে গত বছর প্রাইম ভিডিও থ্রিলার সিরিজ ‘হুশ হুশ’-এ দেখা যায়। সেখানে আরও অভিনয় করেছেন আয়েশা ঝুলকা, সোহা আলি খান এবং সাহানা গোস্বামী। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে সালমানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জাস’।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মঞ্চে সাত ব্যান্ড, সংগীতপ্রেমীদের পদচারণায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ
৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবে স্বাধীনতা রক্ষা করেছিলেন জিয়াউর রহমান: স্বরাষ্ট্রমন্ত্রী
বিপুল নেতা-কর্মী নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় এস এ সিদ্দিক সাজু
জামালপুরে কাজ শেষের আগেই ধস, মেরামতে জোড়াতালি