দেবীদ্বারে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের ঈদ উপহার বিতরণ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি উপহার এবং একই সঙ্গে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দীন, উপদেষ্টা এটিএম মেহেদি হাসান, সহসভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































