অবরোধের শেষ দিনে আ.লীগ নেতা রোশন আলীর মহড়া

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ২৩:২৪| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২৩:২৭
অ- অ+

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে নৈরাজ্য ঠেকাতে কুমিল্লার দেবিদ্বারে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রাজপথে মহড়া দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের দেবিদ্বার অংশসহ উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তিনি। পরে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে রোশন আলী বলেন, বিএনপির-জামায়াতের নৈরাজ্য, অবৈধ হরতাল-অবরোধের প্রতিবাদে আমি দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে নিয়ে সব সময় মাঠে আছি। তাদের এই হরতাল-অবরোধ বাংলাদেশের জনগন মানে না। আগুণসন্ত্রাসী বিএনপি কর্মসূচির নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। পুলিশ বক্সএ আগুণ দিয়েছে। গত তিন-চার দিনে দেশের বিভিন্ন স্থানে বহু গাড়ি আগুন দিয়ে পুড়িছে। এতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ হতাহত হয়েছে। গত ২৮অক্টোবর সমাবেশের দিন তারা হামলা কওে অনেক পুলিশকে আহত করেছে। এক পুলিশ সদস্যকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। একই ভাবে অনেক সাংবাদিক ভাইদের নির্মম ভাবে আহত করেছে। তাই মানুষের জান-মাল রক্ষায় আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা