জামায়াতের সঙ্গে আইআরআই’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ২২:২৬
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (IRI)-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইআরআই’র প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র অফিসিয়ালস কেন্ট প্যাট্টন, রিসার্ড রোয়ার, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর যোশুয়া রোসেনব্লুম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও (USAID) বাংলাদেশ অফিসের লুবাইন মাসুম চৌধুরী।

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে: আনচেলত্তি
ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, সবাই সিলেটের কানাইঘাটের বাসিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা