হজে অব্যয়িত ৩৮ কোটি টাকা ফেরত পেল এজেন্সি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৩| আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৪
অ- অ+

হজের অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএন হিসাবে অব্যয়িত পড়ে থাকা এই টাকা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ফেরত পাচ্ছে তারা।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের হজ পালনের জন্য সৌদি প্রান্তের খরচ নির্বাহের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএন হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অর্থ পাঠানো হয়ে থাকে।

গত আট বছরে এ হিসাবে বাংলাদেশি হজ এজেন্সিগুলো যে টাকা পাঠিয়েছিল তার কিছু টাকা অব্যয়িত ছিল। এই অর্থ ফেরত পাওয়ার জন্য হজ এজেন্সির দিক থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

এই অর্থের পরিমাণ ৩৭ কোটি ৯৪ লাখ টাকা। এই টাকা ৯৯০টি হজ এজেন্সিকে ফেরত দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকেও এ বিষয়ে আলোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএনে অব্যয়িত টাকা ফেরত দিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অব্যাহত ও বহুমাত্রিক যোগাযোগের ফলে এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আইবিএএন হিসাবে মোট ৯৯০টি বাংলাদেশি হজ এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল। সব কটি এজেন্সির টাকা ফেরত পাওয়া গেছে। ইতোমধ্যে এই অর্থ বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএনে থেকে এ অফিসের হজ সংক্রান্ত সৌদি-ফ্রান্সি ব্যাংকে পরিচালিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

ড. খালিদ বলেন, হজ এজেন্সির অব্যয়িত টাকা ফেরত দেয়ার জন্য আমাদের দাপ্তরিক সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেনাল্টি মিসের পর জোড়া গোল, ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা