লখনৌয়ে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৯:৫৫
অ- অ+

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার শহরের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক ভবনটিতে একটি কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ওপরের তলা থেকে নিচে লাফ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর কয়েকজন শিক্ষার্থী ও অন্যরা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতার খোঁজ নেন।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, আগুন ভবনের ওপরের তলায় শুরু হয়ে দ্রুত অন্য অংশে ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজে সহায়তার জন্য কয়েকটি জানালা ভেঙে ফেলা হয়।

তবে অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে ঠিক কতজন মানুষ ছিলেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণার কথা জানিয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
ইরানকে নিয়ে বড় ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা