বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রাফসান সাবাব ও জেফার রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪
অ- অ+

দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য সম্পর্কে রূপ নিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেন রাফসান সাবাব। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় একসঙ্গে উপস্থিত থাকলেও বিষয়টি বরাবরই ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন তারা। বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই আলোচনার ইতি টানলেন এই তারকা দম্পতি।

খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। সহকর্মী শিল্পী, গণমাধ্যমকর্মী ও ভক্তরা নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন।

রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় নানা অনুষ্ঠান ও ইভেন্ট উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার সংগীত ও স্টাইলিশ উপস্থিতি দিয়ে তরুণ প্রজন্মের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। দুই ভিন্ন ভুবনের দুই সফল মানুষের এই পথচলা বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা