জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত টিপু, আফসানা বেগমের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪২
অ- অ+

কবি ও প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ (পরিচিত নাম সাখাওয়াত টিপু) জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারি করেছে।

অপরদিকে, জাতীয় গ্রন্থকেন্দ্রের বর্তমান পরিচালক আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফসানা বেগমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আফসানা বেগম ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি জানিয়েছেন, “আমাকে কী কারণে বাদ দেওয়া হলো তা জানি না। এটি আমার জন্য আকস্মিক। দায়িত্বকালে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। যেহেতু সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

একই সময়ে, এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এক বছরের জন্য। তার যোগদানের শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ