অভিনেতা হিরণের দ্বিতীয় বিয়েতে নেটদুনিয়ায় তোলপাড়, থানায় প্রথম স্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫৪
অ- অ+

টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে আইন অনুযায়ী বিচ্ছেদ না করে প্রায় মেয়ের বয়সী এক তরুণী ঋতিকাকে বিয়ে করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার আইনের দ্বারস্থ হয়েছেন অনিন্দিতা।

২০২৫ সালেই বেনারসের ঘাটে হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন হিরণ-ঋতিকা। গত মঙ্গলবার নিজের দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আনতেই শুরু হয় তীব্র বিতর্ক।

এদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরণ-অনিন্দিতার মেয়ে নিয়াশা চ্যাটার্জি। বয়স ১৯। কলকাতার একটি কলেজে পড়াশোনা করেন তিনি। বাবার বিয়ের খবর তিনি জানতে পারেন ফেসবুক থেকেই। ঘনিষ্ঠ মহলে নিয়াশা স্পষ্ট জানিয়েছেন, একজন বাবা ও স্বামী—দুই ভূমিকাতেই ব্যর্থ হিরণ চ্যাটার্জি।

ঘটনার পর মেয়ে নিয়াশাকে নিয়ে সরাসরি থানায় হাজির হন অনিন্দিতা চ্যাটার্জি। তার অভিযোগ, আইনি বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করে আইন ভেঙেছেন হিরণ।

অনিন্দিতার দাবি, দুই-তিন বছর ধরেই হিরণের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তিনি জানতেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল। সব মিটিয়ে নেওয়ার আশ্বাস দিলেও গোপনে ঋতিকাকে বিয়ে করেন অভিনেতা-বিধায়ক।

অন্যদিকে, বিতর্কের মাঝেই মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, হিরণের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক। এই সম্পর্কের কথা অনিন্দিতা আগেই জানতেন। এমনকি আইনজীবীর মাধ্যমে ডিভোর্স নোটিশও পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’