পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ ‘শুটার আলাল’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ ‘শুটার আলাল’ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযানটি পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।

রবিবার পল্লবী থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহানের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল তালতলা বস্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আলালের বাসার ওয়ারড্রোবের ভেতর থেকে একটি ৭.৬ এসএমএম মডেলের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘শুটার আলাল’ নামে পরিচিত।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের একটি, ডাকাতির প্রস্তুতির দুটি, মাদক সংক্রান্ত দুটি ও মারামারির দুটি মামলাসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা