গুলশানে দুটি বিদেশি পিস্তল-দশ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০
অ- অ+

রাজধানীর গুলশান থানাধীন গুদারাঘাট এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম-মো. সোহেল।

রবিবার মধ্যরাতে গুলশান থানা পুলিশের চেকপোস্টে চলাকালে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে গুদারাঘাট এলাকায় গুলশান থানা পুলিশের চেকপোস্টে তাকে সন্দেহজনক ভাবে আটক করে রে তল্লাশি করা হয়। এসময় তার নিকট থেকে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকের পর সোহেলকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২ ফেব্রুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা