প্রধান উপদেষ্টা গুলশানে ভোট দেবেন সকাল ১০টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।

নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে মোতায়েন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভোট প্রদানের কারণে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ