বিজয়ে দোয়ার আহ্বান বিএনপির, নেই আনন্দ মিছিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় লাভ করায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ না করার নির্দেশনা দিয়ে সারাদেশে দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে জুমার নামাজ শেষে ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে ঢাকা ও দেশের সকল উপজেলা ও থানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদেরও দেশের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা