পিন্টু বিতর্ক, কমিশন রিপোর্ট ও চাপ—অবশেষে আইজিপি পরিবর্তন?

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাহারুল আলমকে—এমন আলোচনা ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, নতুন আইজিপি হিসেবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। যাদেরকে আজ বিকালের মধ্যেই দায়িত্ব দেওয়া হতে পারে। একইসঙ্গে বাহারুল আলমকে বিদায় সংবর্ধনাও দেওয়া হবে।
বিডিআর হত্যাযজ্ঞ সহ নানা অপকর্মে জড়িতের অভিযোগ রয়েছে বাহারুল আলমের বিরুদ্ধে। বিশেষ করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে তার নাম উঠে এসেছে।
এদিকে বাহারুল আলম তার সরকারি মোবাইল নম্বর থেকে পুলিশ কমকর্তাদের ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠিয়েছেন।
যার বাংলা অর্থ দাঁড়ায় —
প্রিয় সহকর্মীবৃন্দ,
আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই— “এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ; এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।”
গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার।
সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সকলকে মঙ্গল করুন।
— বাহারুল আলম, আইজিপি।অন্যদিকে সাবেক বিএনপি সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মদ পিন্টুর মৃত্যুকে ঘিরেও বিতর্ক রয়েছে; পিন্টুর পরিবারসহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছে যে তাকে বিডিআর হত্যার মামলায় রাজনৈতিক উদ্দেশে গ্রেপ্তার করা হয়। ‘পিন্টু স্মৃতি সংঘ’ বাহারুল আলমের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর ওইবছরের ২০ নভেম্বর বাহারুল আলমকে চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একসময় তিনি পুলিশের বিশেষ শাখা— এসবিপ্রধান ছিলেন।
বিভিন্ন সূত্রের দাবি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সুপারিশে এই নিয়োগ হয়েছিল। এমনকি আইজিপির মেয়েকে খোদা বখসের দপ্তরে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













