দিনাজপুর পার্বতীপুরে হাট দখলের পাঁয়তারা, অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এছাড়াও হাটের বর্তমান বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য আমবাড়ি হাটের ইজারানেন আশরাফ আল মুতী ও তার সহযোগীরা। এতে তিনি এনসিপি নেতাদের সহযোগিতা নিয়েছিলেন। তবে ইজারা গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে তারা সরকারি কোষাগারে ইজারার অর্থ জমা দিতে ব্যর্থ হন। পরবর্তীতে সরকারি রাজস্ব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে সিলেটের প্রাইম হাসপাতালের চেয়ারম্যান আশরাফ এবং ঢাকাস্থ ব্যবসায়ী স্বাধীনতা কর্পোরেশনের স্বত্বাধিকারী আনিসুল হক পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে সরাসরি সরকারি হাটের নির্ধারিত অ্যাকাউন্টে ইজারার অর্থ জমা দেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, সরকারি পাওনা পরিশোধ সম্পন্ন হওয়ার পরপরই চুক্তিবিহীন ইজারাদার দাবীকারী পক্ষ হাটের নিয়ন্ত্রণ পুনরায় দখলের পরিকল্পনা করে এবং বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের চেষ্টা শুরু করে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর এ নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়হাম গং নামে পরিচিত একটি পক্ষ ইউএনওকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে হাটের আয় জোরপূর্বক আদায়ের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা হাটে প্রবেশ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আমবাড়ি হাটে বিশৃঙ্খলা সৃষ্টি, জোরপূর্বক দখল এবং বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের চেষ্টার সঙ্গে একটি প্রভাবশালী চক্র জড়িত। অভিযোগে নাম এসেছে- আশরাফ আল মুতীর, যিনি চুক্তিবিহীন ইজারাদার দাবীকারি পক্ষের নেতৃত্বে রয়েছেন। তার সঙ্গে যুক্ত রয়েছেন বিরামপুরের আল এমরান রাজু, সরকারি চাকরিজীবী ও বিরামপুরের একটি বেসরকারী হাসপাতালের মালিক, ব্যবসায়ী ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রাশেদুল ইসলাম, সরকারি চাকরিজীবী সোলায়মান হোসেন মেহেদী এবং ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত আবু খায়ের নাশিদ।

ভুক্তভোগীদের দাবি, এই চক্রটি রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে হাটের নিয়ন্ত্রণ দখল এবং বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আমবাড়ি হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, জোরপূর্বক দখল ও চাঁদাবাজি বন্ধ করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হাট পরিচালনায় অন্তর্ভুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, সায়হাম গং অনেক আগে থেকেই বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের পরিকল্পনা করে আসছে। জাতীয় নির্বাচনের পর তারা বিভিন্ন রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করেছে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন বলেন, ‘আমি বিষয়টি অবগত আছি, এটা ইজারাদারদের অভ্যন্তরীণ ব্যাপার। যেহেতু হাটটি সরকারি সেহেতু আমি বিষয়টি নিজে খতিয়ে দেখবো। উভয় পক্ষকে বসে সমাধান করতে বলেছি। আশা করছি হাট নিয়ে কোন রকম ঝামেলা হবে না।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা