কানাডায় বাড়ি, ওয়াসার সাবেক এমডির বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৬, ১৭:০৮| আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:১৬
অ- অ+

ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী-র বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার বিকালে সিআইডির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, ঢাকা ওয়াসার সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ গড়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন। পরে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার করে তিনি নিজের, তাঁর স্ত্রী মাহবুবুন্নেছা এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, ২০১৮ সালে তিনি নিজের নাম ও তাঁর স্ত্রীর নামে টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৮ মার্চ বাড়িটি কেনা হয়। বর্তমানে বাড়িটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমেও কানাডায় তাঁর পরিবারের নামে বাড়ি থাকার তথ্য প্রকাশিত হয়েছে।

সিআইডি জানিয়েছে, অভিযোগের বিষয়টি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা