আদাবর থেকে কৃষক লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগ–এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) রাতে আদাবর থানা–পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কৃষক লীগের এই শীর্ষ নেতাকে আটক করা হয়। পরে তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগ–এর উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, বিশেষ অভিযানে শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাকে সুনির্দিষ্ট কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
(ঢাকাটাইমস/৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































