রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৩:১৮
অ- অ+

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে পৌঁছে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। সে তো ফ্যাসিবাদের দোসর। জুলাইয়ে হত্যাযজ্ঞে সহায়তা করেছেন। তার তো মোরাল কোনো গ্রাউন্ড নেই জুলাইয়ের মধ্যে দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার।

রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেখি দলগতভাবে বা সাংগঠনিকভাবে আজকে আমরা কী পদক্ষেপ নেই।

হাসনাত আরও বলেন, আমরা একটা কার্যকরী পার্লামেন্ট চাই। জাতির সকল সমস্যার সমাধান এই পার্লামেন্ট থেকে উঠে আসবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম