পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখে দেশের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়, যা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের তথ্য নিশ্চিত করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।
কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশে কৃষকদের জন্য সুবিধা ও সহায়তা প্রদান করা হবে, যা তাদের উৎপাদনশীলতা ও আর্থিক নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(ঢাকাটাইমস/১৫ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












