প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় যুগ পর স্বদেশে ঈদ করছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩| আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:১৪
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় যুগ পর এবার দেশে ঈদ উদযাপন করছেন। গত ১৭ বছর তিনি দেশে ফিরতে পারেননি এবং লন্ডনে ঈদ উদযাপন করেছেন।

গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান। এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি এ বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় কূটনীতিক এবং শিক্ষাবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর কবর জিয়ারত করবেন।

ঈদের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফর করবেন। ঢাকায় ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ গ্রামের বাড়ি ফিরে স্থানীয় নেতাকর্মী ও নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অর্থমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবার চট্টগ্রামে নিজ এলাকায় ঈদ করবেন।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭  
কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম