জন্মদিনে চমক দিলেন ‘রকস্টার’ শাকিব খান! কত বয়স হলো ঢালিউড সুপারস্টারের?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৫:১৬| আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৫:৩৪
অ- অ+

জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন সিনেমা ‘রকস্টার’ -এর ঝলক প্রকাশ করে রীতিমতো আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ভিন্নধর্মী এই লুকে মুগ্ধ ভক্তরা বলছেন—এটাই নায়কের ক্যারিয়ারের সেরা উপস্থিতি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, বয়স বাড়লেও কীভাবে এতটা ফ্রেশ ও স্টাইলিশ থাকছেন এই সুপারস্টার!

তারকাদের জন্মদিনে নতুন সিনেমার ঝলক উন্মোচন এখন অনেকটাই ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশ্ব সিনেমার মতো ঢালিউডেও এই ধারা নতুন নয়। এর আগেও নিজের জন্মদিনে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন শাকিব খান, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এবারের চমক যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।

শনিবার নিজের জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর লুক। এতে পাগল প্রেমিক কিংবা গ্যাংস্টার ইমেজ পেরিয়ে একেবারে ভিন্ন এক রকস্টার অবতারে দেখা গেছে তাকে। এমন স্টাইলিশ ও এক্সপেরিমেন্টাল লুকে এর আগে কখনও দেখা যায়নি এই নায়ককে।

বেলা ১১টার দিকে সামাজিক মাধ্যমে লুকটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা মন্তব্য করছেন—এটাই শাকিবের ক্যারিয়ারের সেরা লুক। কেউ বলছেন, এই লুকে সহজেই প্রেমে পড়ে যাওয়ার মতো আকর্ষণ রয়েছে।

এদিকে ‘রকস্টার’ সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে মালয়েশিয়ায়। সেখানে অবস্থান করছেন শাকিব নিজেও। এর আগে একটি ফুটেজ ফাঁস হয়ে অনলাইনে ঘুরে বেড়ায়, যেখানে রকস্টার রূপেই দেখা যায় তাকে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। পরিচালনা করছেন আজমান রুশো।

জনপ্রিয় এই নায়কের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ। সে হিসেবে এবার ৪৭ বছরে পা রাখলেন শাকিব খান। যদিও বিভিন্ন সূত্রে তার জন্মসাল নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও অধিকাংশ নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ১৯৭৯ সালই গ্রহণযোগ্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’